[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ঢাকা
৬:০০ অপরাহ্ণ, ৫ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলের  মির্জাপুরে নতুন কহেলা  কলেজে সাবেক প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল ।

  দেওয়ান সামান উদ্দিন । টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা  কলেজে বাংলাদেশের জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী গনতন্ত্রের অতন্দ্রপ্রহরী ও আপোসহীন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে  ।সোমবার দুপুরে  নতুন কহেলা  কলেজের প্রতিষ্ঠাতা  নাসির উদ্দিন বাবলু ও শিক্ষক কর্মচারী বৃন্দ এর আয়োজনে  মির্জাপুর নতুন কহেলা কলেজ মিলনায়তনে […]

টাঙ্গাইলের  মির্জাপুরে নতুন কহেলা  কলেজে সাবেক প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল ।
১ মিনিটে পড়ুন |

 

দেওয়ান সামান উদ্দিন ।

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা  কলেজে বাংলাদেশের জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী গনতন্ত্রের অতন্দ্রপ্রহরী ও আপোসহীন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে  ।সোমবার দুপুরে  নতুন কহেলা  কলেজের প্রতিষ্ঠাতা  নাসির উদ্দিন বাবলু ও শিক্ষক কর্মচারী বৃন্দ এর আয়োজনে  মির্জাপুর নতুন কহেলা কলেজ মিলনায়তনে এই  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলীয় নেত্রীকে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনায় এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ  আলী আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্র কলেজের প্রতিষ্ঠাতা মোঃ নাসির উদ্দিন বাবলু। এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ  হাবিব সিকদার সহ   বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com