[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৭:৫৫ অপরাহ্ণ, ১১ মার্চ ২০২৬

গোয়াইনঘাটে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিকসসহ আটক ৮

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় দুটি গাড়ি জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় গোয়াইনঘাট থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫ […]

গোয়াইনঘাটে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিকসসহ আটক ৮
২ মিনিটে পড়ুন |
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় গোয়াইনঘাট থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫ নম্বরের একটি হায়েস মাইক্রোবাস এবং ঢাকা মেট্রো-গ ২১-৩৬৪২ নম্বরের একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়।
তল্লাশিকালে সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকা। এ ঘটনায় দুটি গাড়ি জব্দ করা হয় এবং গাড়ির দুই চালকসহ মোট আটজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মীরকুটিরয়েও গ্রামের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে মো. সুমন মোল্লা ও মো. স্বপন মোল্লা, একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মো. তামিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের নুর আহমেদের ছেলে মো. আলমগীর হোসেন; ঠাকুরগাঁও জেলার বাণীশংকেল এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মৃত আব্দুল বাড়ীর ছেলে মো. রুবেল সরকার এবং গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও চোরাচালানবিরোধী পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com