[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৯:৩৮ অপরাহ্ণ, ৩০ এপ্রিল ২০২৬

জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

    নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাটজাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (২২ মার্চ) […]

জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

 

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাটজাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (২২ মার্চ) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান পর্যটন এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত যুবক আবির হাসান বাবুকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রূপসা উপজেলার রহিমনগর এলাকার মৃত কাশেম শেখের ছেলে।

পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, পাথর কোয়ারি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে তাদের জন্য নানা ধরনের সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে। তিনি জানান, যারা বিকল্প কাজ জানেন না, তাদের দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা প্রবাসমুখী হতে পারে। তবে আইনি নিষেধাজ্ঞার কারণে আপাতত বিকল্প কর্মসংস্থান ও পূর্ণ পুনর্বাসনের কোনো সুস্পষ্ট পরিকল্পনা সরকারের হাতে নেই বলে তিনি উল্লেখ করেন। তবুও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

 

এদিকে, চলতি মাসে একটি উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক বলেন, সিলেট অঞ্চলে পাথর কোয়ারি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের জন্য সরকার বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে। তিনি জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর মাধ্যমে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিয়ে এসব শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। পরবর্তীতে সরকারি উদ্যোগে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে জানান।

 

বার্তা প্রেরকঃ মনসুর আলম

  1. গোয়াইনঘাট
Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com