ঢাকা
০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   ৬৪ বার পঠিত
টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে হয়েছে।
১৮ এপ্রিল শনিবার দুপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা: লায়লা আঞ্জুমান বানু এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, টাঙ্গাইল সদরের  উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাহীন মিয়া , টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ । এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জিয়াউর রহমান।
এতে টাঙ্গাইল পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩ টি গ্রুপ  শিক্ষার্থীরা অংশ নেন। ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa