ভােরের বাংলাদেশ” জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী লালমনিরহাট, ২২ ফেব্রুয়ারি ২০২৬ সরকারি কর্মকর্তাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি বলেন, সহজে, স্বাচ্ছন্দ্যে ও দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা প্রদান করে জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে […]
ভােরের বাংলাদেশ”
জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
লালমনিরহাট, ২২ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি কর্মকর্তাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
তিনি বলেন, সহজে, স্বাচ্ছন্দ্যে ও দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা প্রদান করে জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে মন্ত্রী এ কথা বলেন।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মো. হাসান রাজীব প্রধান এমপি, মো. রোকন উদ্দিন বাবুল এমপি।
মাহবুবুর রহমান তুহিন
সিনিয়র তথ্য অফিসার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
০১৫৫২৪৭৫০০৯