[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
১০:৩৪ পূর্বাহ্ণ, ২৯ মার্চ ২০২৬

ঈদের বিরতির পর সংসদের অধিবেশন বসছে আজ

ভোরের বাংলাদেশ ডেস্ক: ঈদের বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার (২৯ মার্চ) এ অধিবেশন পুনরায় বসছে। আজকের কার্যসূচিতে রয়েছে সরকারি দলের সংসদীয় সভা। পাশাপাশি অধ্যাদেশ-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ […]

ঈদের বিরতির পর সংসদের অধিবেশন বসছে আজ
১ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ ডেস্ক:

ঈদের বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার (২৯ মার্চ) এ অধিবেশন পুনরায় বসছে।

আজকের কার্যসূচিতে রয়েছে সরকারি দলের সংসদীয় সভা। পাশাপাশি অধ্যাদেশ-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়েছিল।

অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশ নিয়ে আলোচনাও থাকবে দিনের কর্মসূচিতে।

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com