ভোরের বাংলাদেশ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, মাদক, অস্ত্র ও চাঞ্চল্যকর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে বহু অপরাধীকে গ্রেফতারসহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাহিনীটি। ০৫ এপ্রিল ২০২৬ শুক্রবার, রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে […]
ভোরের বাংলাদেশ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, মাদক, অস্ত্র ও চাঞ্চল্যকর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে বহু অপরাধীকে গ্রেফতারসহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাহিনীটি।
০৫ এপ্রিল ২০২৬ শুক্রবার, রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে র্যাবের আভিযানিক সাফল্যের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিন মাসে ৩৩১ অস্ত্র উদ্ধার, ১০৪ সন্ত্রাসী গ্রেফতার
মহাপরিচালক জানান, গত তিন মাসে অস্ত্রবিরোধী অভিযানে ৩৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ১০৪ জন অস্ত্রধারী অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব। চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জের সলঙ্গা, মুন্সিগঞ্জের শ্রীনগর ও রাজধানীর রূপনগরে বিশেষ অভিযান পরিচালিত হয়।
সীতাকুন্ডে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য নিহত
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২৯ জনকে আসামি করার পর গত ০৯ মার্চ র্যাব ও পুলিশ যৌথ অভিযানে ২০ জনকে গ্রেফতার করে।
হত্যা মামলায় গ্রেফতার ৪৮৪ জন
গত ৯০ দিনে হত্যা মামলার আসামি হিসেবে ৪৮৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে ঝিনাইদহ সদর এবং মাদারীপুর সদর থানার দুটি অভিযান বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মহাপরিচালক।
ধর্ষণ, ডাকাতি, মানবপাচারসহ গ্রেফতার সাড়ে তিন হাজার
র্যাবের তথ্য অনুযায়ী তিন মাসে—
ধর্ষণ মামলায় গ্রেফতার: ১৭৫ জন
ছিনতাইকারী: ৬১ জন
ডাকাত: ১০৬ জন
মানবপাচারকারী: ২৬ জন
পর্নোগ্রাফি ও বিভিন্ন ওয়ারেন্ট মামলায়: ৩৪৭৩ জন
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার: ১১১৫ জন
সব মিলিয়ে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত প্রায় সাড়ে তিন হাজার অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব।
আইনের শাসন রক্ষায় র্যাব আরও সুদৃঢ়ভাবে কাজ করবে
মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও অপরাধীকে আইনের আওতায় আনতে র্যাব ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে কাজ করবে। প্রযুক্তিনির্ভর অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।
পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন মহাপরিচালক।