[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
৩:১৬ অপরাহ্ণ, ১১ এপ্রিল ২০২৬

ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১ 

  খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর থানার বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।   শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১নং গেইট এলাকায় পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।   জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং […]

ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১ 
১ মিনিটে পড়ুন |

 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর থানার বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১নং গেইট এলাকায় পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

 

জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) রুবেল মিয়ার নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

 

অভিযানের সময় রফিক বেপারীকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলোর ব্লিস্টারসহ মোট ওজন প্রায় ১২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

 

এ ঘটনায় ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রফিক বেপারীর বিরুদ্ধে পূর্বে মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ