[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

রাজনীতি
১০:০১ পূর্বাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ দিবসে জাতীয় পতাকা উপেক্ষা, আনসার মহাপরিচালকের সিদ্ধান্তে তীব্র সমালোচনা

  মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো জাতীয় আবেগঘন ও মর্যাদাপূর্ণ দিনে জাতীয় পতাকা উত্তোলন না করে বাহিনীর নিজস্ব পতাকা উত্তোলনের ঘটনায় গাজীপুরে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। রাষ্ট্রীয় শোক ও শ্রদ্ধার দিনে এমন সিদ্ধান্তকে অনেকেই প্রশ্নবিদ্ধ ও অনভিপ্রেত হিসেবে দেখছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুর […]

শহীদ দিবসে জাতীয় পতাকা উপেক্ষা, আনসার মহাপরিচালকের সিদ্ধান্তে তীব্র সমালোচনা
২ মিনিটে পড়ুন |

 

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো জাতীয় আবেগঘন ও মর্যাদাপূর্ণ দিনে জাতীয় পতাকা উত্তোলন না করে বাহিনীর নিজস্ব পতাকা উত্তোলনের ঘটনায় গাজীপুরে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। রাষ্ট্রীয় শোক ও শ্রদ্ধার দিনে এমন সিদ্ধান্তকে অনেকেই প্রশ্নবিদ্ধ ও অনভিপ্রেত হিসেবে দেখছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমি প্রাঙ্গণে দেশের সর্বোচ্চ (১২০ ফুট) ফ্লাগ স্ট্যান্ড স্থাপন ও উদ্বোধন উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহান শহীদ দিবসের তাৎপর্য বিবেচনায় সকাল ১১টায় নবনির্মিত ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সে অনুযায়ী একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রস্তুতিও সম্পন্ন হয় এবং বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি প্রথমে ফ্লাগ স্ট্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলনের পরিবর্তে তিনি আনসার ও ভিডিপির প্রায় ২৮ ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করেন। এ সময় বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন করা হয়।
জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে তাৎক্ষণিক প্রশ্ন ও বিস্ময়ের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইলে মহাপরিচালক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এই ফ্লাগ স্ট্যান্ডে তাদের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়েছে এবং তা সার্বক্ষণিকভাবে ওড়ানো হবে। তবে এই বক্তব্যে অনেকেই সন্তুষ্ট হতে পারেননি। প্রশ্নের চাপ বাড়তে থাকলে তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে উপস্থিত সাধারণ আনসার সদস্যরা উদ্যোগ নিয়ে একই ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনেকের মতে, এটি পরিস্থিতি সামাল দেওয়ার একটি তাৎক্ষণিক পদক্ষেপ ছিল।
সচেতন মহলের অভিমত, মহান শহীদ দিবস বাংলাদেশের ইতিহাসে আত্মত্যাগ, ভাষা আন্দোলন ও জাতীয় মর্যাদার প্রতীক। এমন একটি দিনে জাতীয় পতাকাকে অগ্রাধিকার না দেওয়া কতটা যৌক্তিক—তা নিয়ে জনমনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। সমালোচকদের ভাষ্য, রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ দিবসে জাতীয় পতাকাই সর্বোচ্চ স্থান পাওয়া উচিত; অন্য কোনো প্রতীকী পতাকা নয়।
ঘটনাটি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকেও পর্যালোচনার দাবি রাখে বলে মত প্রকাশ করেছেন অনেকে। অনুষ্ঠানে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর

সংসদে আরও ১০ বিল পাস
৩ সপ্তাহ আগে

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com