মাগুরা প্রতিনিধি মাগুরা জেলার শালিখা উপজেলায় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকের ব্যাপক গণপ্রচারণা চালানো হয়েছে। মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কাইজার হোসেনের নেতৃত্বে গত মঙ্গলবার বিকেলে শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বাউলিয়া বাজারে একটি বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাউলিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে […]
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার শালিখা উপজেলায় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকের ব্যাপক গণপ্রচারণা চালানো হয়েছে। মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কাইজার হোসেনের নেতৃত্বে গত মঙ্গলবার বিকেলে শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বাউলিয়া বাজারে একটি বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাউলিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে বার্তা পৌঁছে দেন। প্রচারণায় এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এরপর সন্ধ্যায় শালিখা উপজেলার শালিখা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা এবং জনগণের অধিকার রক্ষায় তাঁর ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য শামসুর রহমান, সাইদ শিকদার এবং শালিখা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বৈঠকে অংশ নেন।
নেতারা বলেন, ধানের শীষ জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। আসন্ন সময়ে মাগুরা ২ আসনের শালিখা উপজেলায় ধানের শীষের পক্ষে আরও ধারাবাহিক কর্মসূচি চালানো হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||