ঢাকা
১০ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ১৩৭ বার পঠিত

পবিত্র রমজান মাস সামনে রেখে মক্কার মসজিদুল হারাম, মসজিদে নববী এবং পবিত্র নগরীর বিভিন্ন সেবাকেন্দ্রে পরিচালনাগত ও সেবামূলক প্রস্তুতি পরিদর্শন করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী এবং দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটির বোর্ড চেয়ারম্যান তাওফিক আল-রাবিয়া।

গত সোমবার অনুষ্ঠিত এই পরিদর্শন সফরে তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার গাজি আল-শাহরানি। সফরকালে মাঠ পর্যায়ের কার্যক্রম, জনসমাগম ব্যবস্থাপনা পরিকল্পনা এবং ওমরাহ পালনকারী ও মুসল্লিদের চলাচল ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়।

এ ছাড়া হাজিদের সেবায় নিয়োজিত মন্ত্রণালয়, কর্তৃপক্ষ ও অংশীদার সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং কার্যক্রমের একীভূত বাস্তবায়ন প্রক্রিয়াও মূল্যায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানে সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
তাওফিক আল-রাবিয়া বলেন, এসব কার্যক্রম সৌদি নেতৃত্বের নির্দেশনার আলোকে পরিচালিত হচ্ছে এবং দুই পবিত্র মসজিদ ও আগত দর্শনার্থীদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরো বলেন, রমজান মাসে প্রস্তুতির মানোন্নয়ন ও সেবার বিস্তৃতি চলমান উন্নয়ন প্রচেষ্টার অংশ। এসব উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর আওতাধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য অর্জনে সহায়ক, যার উদ্দেশ্য হাজিদের সেবার মান ও সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা।

সূত্র : আশরাক আল আউসাত

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa