ভােরের বাংলাদেশ’
হজকে সামনে রেখে
ভােরের বাংলাদেশ”
হজ যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে কাজ চলছে:আফরোজা খানম
হজকে সামনে রেখে হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, ‘পাশাপাশি প্রবাসীরা বিমানবন্দরে এসে যেন উপলব্ধি করতে পারেন যে সেবায় পরিবর্তন এসেছে-সেটিও নিশ্চিত করা হবে।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউজের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আফরোজা খানম।
মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া দীর্ঘদিনের অভিযোগ হিসেবে পরিচিত বিমানের টিকিট সিন্ডিকেট ইস্যুতেও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
আফরোজা খানম বলেন, ‘আমাদের মাত্র তিন দিন অফিস হয়েছে। এর মধ্যে আমরা বসে নেই। দায়িত্ব নেওয়ার পর দেখেছি, এ মন্ত্রণালয়ে অনেক কাজ জমে আছে। আমরা ধারাবাহিকভাবে সেসব কাজ এগিয়ে নিচ্ছি।’
পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘মানিকগঞ্জে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে। সেগুলোকে পর্যটনের আওতায় আনতে পরিকল্পনা নেওয়া হবে। তবে এর আগে পদ্মা নদীশাসন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। নদীশাসন সম্পন্ন হলে পদ্মা নদীকেন্দ্রিক আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’
দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। এই মন্ত্রণালয়ের যে দুর্নাম রয়েছে, সেখান থেকে বের হয়ে আসাই আমাদের লক্ষ্য। সততা ও আদর্শ দিয়ে এ মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।’
মন্ত্রী হওয়ার পর এটিই ছিল তার প্রথম মানিকগঞ্জ সফর। এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়
বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ‘পাশাপাশি প্রবাসীরা বিমানবন্দরে এসে যেন উপলব্ধি করতে পারেন যে সেবায় পরিবর্তন এসেছে-সেটিও নিশ্চিত করা হবে।’