ঢাকা
২৬ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

‎পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় প্রার্থীর মির্জাগঞ্জে গনসমাবেশ অনুষ্ঠিত 

‎পটুয়াখালী সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   ৫৫ বার পঠিত
‎পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় প্রার্থীর মির্জাগঞ্জে গনসমাবেশ অনুষ্ঠিত 

পটুয়াখালীর মির্জাগঞ্জে‎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী (ঈগল প্রতীক) এর গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় (২৮ জানুয়ারি ) উপজেলার পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অবঃ) ডা. ওহাব মিনার। ১১ দলীয় নির্বাচনী ঐক্য (জামায়াতে ইসলামী বাংলাদেশ

নেতৃত্বাধীন) মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গনসমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা মোহাম্মদ সিরাজুল হক।

উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মাওলানা মোঃ শাহজাহান মৃধার সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির এ্যাড. নাজমুল আহসান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসেন, বাংলাদেশ মহানগরী জামায়াতি ইসলামী দক্ষিণ বেসরকারি বিশ্ববিদ্যাল বিভাগের দ্বায়িত্বশীল প্রেসর ড. মোঃ আবু হানিফ খান,

আমার বাংলাদেশ পার্টি -এবিপার্টি পটুয়াখালী জেলা সদস্য সচিব ও ১১দলীয় সমার্থিত প্রার্থীর নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান জাতীয় নাগরিক পার্টি -এনসিপি পটুয়াখালী জেলা যুগ্ম-সমন্বয়ক মোঃ বশির উদ্দিন, যুগ্ম সমন্বয়ক ডা. সাইমুন, এবিপার্টির জেলা সদস্য মোঃ আবু হানিফ জয় প্রমূখ । এসময়ে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর ৬ টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তার সাথে ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us