[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
১০:৫৮ অপরাহ্ণ, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জান্নাতের মালিক আল্লাহ মানুষকে জান্নাত দিবেন, জামায়াত জান্নাত দিলে হবে মোনাফেকি শিরক— আব্দুস সালাম পিন্টু

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইসচেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনে এমপি প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী দল। এরা সাতচল্লিশে  পাকিস্তানের স্বাধিনতা চায়নি, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এখনো এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। জামায়াত জান্নাতের মালিক না হয়েও ভোটারদেরকে  জান্নাতে নিয়ে যেতে চায়। এটা মোনাফেকী শিরক।  জামায়াত ইসলাম প্রকৃত ইসলাম […]

জান্নাতের মালিক আল্লাহ মানুষকে জান্নাত দিবেন, জামায়াত জান্নাত দিলে হবে মোনাফেকি  শিরক— আব্দুস সালাম পিন্টু
১ মিনিটে পড়ুন |
গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপির ভাইসচেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনে এমপি প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী দল। এরা সাতচল্লিশে  পাকিস্তানের স্বাধিনতা চায়নি, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এখনো এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। জামায়াত জান্নাতের মালিক না হয়েও ভোটারদেরকে  জান্নাতে নিয়ে যেতে চায়। এটা মোনাফেকী শিরক।  জামায়াত ইসলাম প্রকৃত ইসলাম নয়। এরা ইসলামের নামে মানুষকে বিঁভ্রান্ত করছে। এদেশের মানুষকে এদের খপ্পর থেকে বাঁচাতে হবে। তিনি আজ রবিবার গোপালপুর উপজেলার সূতিভিএম সরকারি মডেল হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।  অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সালামপিন্টু কনিষ্ঠ তনয়া ডাঃ সাফওয়া বিনতে সালাম সাবা, উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, পৌরবিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন।  বক্তারা অভিযোগ করেন জামায়াত কর্মীরা বোরখা পড়ে ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার পায়তারা করছে। কাজেই ভোটের দিন সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
অটল শরিয়ত উল্লাহ
Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর

২ দিন আগে
ঢাকা

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com