নাজিম উদ্দিন মির্জাপুর( টাঙ্গাইল) প্রতিনিধি এতে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, পুলিশ ও র্যাবের গাড়িবহর। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড, চরপাড়া, পাকুল্যা, জামুর্কী, কদিম ধল্যা মির্জাপুর বাইপাস, দেওহাটা, , গোড়াই এলাকা প্রদক্ষিণ করে এসব বাহিনী। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচন উপলক্ষে তাদের নিরাপত্তা নিশ্চিতের বার্তা। মির্জাপুর সেনা ক্যাম্পের […]
নাজিম উদ্দিন
মির্জাপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
এতে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, পুলিশ ও র্যাবের গাড়িবহর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড, চরপাড়া, পাকুল্যা, জামুর্কী, কদিম ধল্যা মির্জাপুর বাইপাস, দেওহাটা, , গোড়াই এলাকা প্রদক্ষিণ করে এসব বাহিনী। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচন উপলক্ষে তাদের নিরাপত্তা নিশ্চিতের বার্তা।
মির্জাপুর সেনা ক্যাম্পের কমাণ্ডার মেজর হাফিজ আল জূহেব জানান, দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে পেট্রোলিং শুরু হয়। বাহিনীগুলোর গাড়িগুলো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
তিনি জানান, শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে এবং ভোটারদের আশ্বস্ত করতেই বিশেষ এই পেট্রোল পরিচালনা করা হয়েছে।
ভোটারদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, আপনারা নিশ্চিন্ত মনে ভোটকেন্দ্রে আসুন, নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি। ভোটারদের কারো মনে যেন ভয়-ভীতি সৃষ্টি না হয়। তাদের বোঝাতে চাই যে, আমরা সব বাহিনী স্বচ্ছ ভোট গ্রহণের জন্য প্রস্তুত রয়েছি। তাই সবাইকে নিয়ে পেট্রোলিং করেছি।
এসময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী, র্যাব সিপিসি-১৪’র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেনসহ অংশগ্রহণকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।