ঢাকা
২৬ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

রমজানে ঘনঘন বদলাবে আবহাওয়া, শেষ ভাগে বাড়তে পারে গরম

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   ৩৭ বার পঠিত
রমজানে ঘনঘন বদলাবে আবহাওয়া, শেষ ভাগে বাড়তে পারে গরম

ভোররে বাংলাদশে”
পবিত্র রমজানের বাকি দিনগুলোতে বিভিন্ন সময়ে বৃষ্টি ও তাপপ্রবাহ– দুই ধরনের আবহাওয়ারই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংস্থাটির এক পূর্বাভাসে জানায়, রমজানের প্রথম দিন দেশের আবহাওয়া ছিল বেশ আরামদায়ক। কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা সহনীয় ছিল এবং রাতের তাপমাত্রা ছিল হালকা ঠান্ডা ও স্বস্তিদায়ক। তবে মাসের বাকি সময়জুড়ে আবহাওয়ার ধরনে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রোজার প্রথম ১০ দিন– অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকতে পারে। আকাশ আংশিক থেকে কখনো মেঘলা থাকলেও বেশিরভাগ এলাকায় প্রতিদিন রোদের দেখা মিলতে পারে। ২ থেকে ৪ রমজান (২০-২২ ফেব্রুয়ারি) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া ৫ ও ৬ রমজান (২৩-২৪ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রমজানের মধ্যবর্তী সময়, অর্থাৎ ১০ দিন (১-১০ মার্চ), আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকলেও দিনের বেলায় কড়া রোদ হতে পারে। অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। এ সময়ে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। ফলে রাত তুলনামূলক স্বস্তিদায়ক থাকলেও দিনের বেলায় উষ্ণতা বাড়তে পারে। বিশেষ করে এ পর্বের শেষ দিকে গরমের অনুভূতি বাড়ার আশঙ্কা রয়েছে।

আর শেষের ১০ দিন (১১-২০ মার্চ) শুরু হতে পারে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দিয়ে। বেশিরভাগ এলাকায় তীব্র রোদের প্রভাব থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও, বিশেষ করে দক্ষিণাঞ্চলে, মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে শেষ দিকে আকাশ আংশিক থেকে মূলত মেঘলা হতে পারে এবং বৃষ্টি বা বৃষ্টিবলয়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us