[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ইসলাম
১২:০৯ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেত্রী, মডেল পিয়া জান্নাতুল বোরকা পরা একটি ছবি সামাজিক মাধ্যমে সমালোচনা দেখা যায় ।

ভােরের বাংলাদেশ” অভিনেত্রী, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি বোরকা পরা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ধর্মীয় অনুশাসন ও নিজের বিশ্বাস নিয়ে কথা বলেছেন। এরপর থেকেই তিনি নেটিজেনদের নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন। পোস্টে তিনি জানান, তার পরিচয় একাধিক—তিনি যেমন একজন ফ্যাশন মডেল, তেমনি পেশায় আইনজীবীও। আধুনিক দৃষ্টিভঙ্গি ও স্বাধীন মত প্রকাশের পাশাপাশি […]

অভিনেত্রী, মডেল পিয়া জান্নাতুল বোরকা পরা একটি ছবি সামাজিক মাধ্যমে সমালোচনা দেখা যায় ।
১ মিনিটে পড়ুন |

ভােরের বাংলাদেশ”

অভিনেত্রী, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি বোরকা পরা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ধর্মীয় অনুশাসন ও নিজের বিশ্বাস নিয়ে কথা বলেছেন। এরপর থেকেই তিনি নেটিজেনদের নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন।

পোস্টে তিনি জানান, তার পরিচয় একাধিক—তিনি যেমন একজন ফ্যাশন মডেল, তেমনি পেশায় আইনজীবীও। আধুনিক দৃষ্টিভঙ্গি ও স্বাধীন মত প্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেন।

তিনি লেখেন, ইবাদত আমার কাছে শুধু অনুভূতির বিষয় নয়, এটি দায়িত্ব এবং নিয়মিত চর্চা। তবে তার এই পোস্টের মন্তব্য ঘরে সমালোচনাও দেখা যায়। একজন ব্যবহারকারী নেইলপলিশ পরে নামাজ আদায় করা নিয়ে প্রশ্ন তোলেন।

এ প্রসঙ্গে পিয়া বলেন, কারও কাজ সবার ভালো নাও লাগতে পারে, এটা স্বাভাবিক। কারও পছন্দ হলে সম্মান জানাতে পারেন, না হলে এড়িয়ে যেতে পারেন। তবে সবার বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। পরে ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

৪ মাস আগে
ইসলাম

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ