[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
২:১৪ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেফতার মিরপুর মডেল থানা

ভােরের বাংলাদেশ” ডিএমপির মিরপুর মডেল থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিষয়বস্তু: অপরাধ, পুলিশ, প্রেসবক্স, ফিচার রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হলো- মহিতাজ মুসকান (২২)। এসময় তার হেফাজত থেকে ১ […]

ইয়াবা ও নগদ টাকাসহ একজন  গ্রেফতার মিরপুর মডেল থানা
১ মিনিটে পড়ুন |

ভােরের বাংলাদেশ”

ডিএমপির মিরপুর মডেল থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বিষয়বস্তু: অপরাধ, পুলিশ, প্রেসবক্স, ফিচার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম হলো- মহিতাজ মুসকান (২২)। এসময় তার হেফাজত থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ০৮.১৫ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে মিরপুর মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকায় ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করতে মিরপুর মডেল থানার একটি টিম শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮:১৫ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতের হেফাজত থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com