টাঙ্গাইলে নাগরিক অধিকার রক্ষার কন্ঠস্বর রাজ্যের গাড়িতে আগুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্যের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল গভীর রাতে। এতে গাড়িটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার বিবরনে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতেলে আংশিক পেট্রোল পাওয়া যায়। আশপাশের মানুষ আগুন দেখে ফায়ার […]
২ মিনিটে পড়ুন |
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্যের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল গভীর রাতে। এতে গাড়িটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার বিবরনে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতেলে আংশিক পেট্রোল পাওয়া যায়। আশপাশের মানুষ আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়ির বেশীরভাগ অংশ পুড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ সুপার ঢাকায় থাকলেও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। এছাড়াও ডিজিএফআই, এনএসআই, ডিএসবি’সহ গোয়েন্দা সংস্থা’সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য দীর্ঘদিন ধরে টাঙ্গাইলে নানা অনিয়মের বিরুদ্ধে কাজ করছেন। তিনি নদী, খাল বিল দখলমুক্ত করা’সহ ২০ দফা দাবীর জন্য কাজ করছেন। অনুমোদনহীন ও প্লান বহির্ভূত বহুতল ভবন নির্মাণ ও অবৈধভাবে পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের বিরোধিতা করছেন। মাদকবিরোধী কার্যক্রম ও যানজট নিরসন নিয়েও তিনি ও তার সংগঠন সকল ও ভূমিকা রয়েছেন। জনস্বার্থে বিভিন্ন দাবিতে গত ৮ থেকে ১১ মার্চ ২০২৬ পর্যন্ত শহীদ মিনারে মানববন্ধন ও ৪ দিনব্যাপী গণঅনশন করেন। বিভিন্ন নাগরিক অধিকারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। অনশনের চতুর্থ দিনে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অনশনে তাকে পানি পান করিয়ে দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি জাতীয় সংসদে আলোশনার আশ্বাস দেন। এতে সংগঠনের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে এর কিছুদিন পরই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। এই অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যেগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। অনেকে এটিকে পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন। তারা দাবি করছেন, নূর মোহাম্মদ রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় তারা আন্দোলনে নামবেন। পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।