[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৮:৪৩ অপরাহ্ণ, ২২ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ার পদ্মা নদীতে গুলাগুলিতে ৫ পুলিশ গুলিবিদ্ধ

  হাবিবুর রহমান।। ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে।   মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ইং দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ […]

কুষ্টিয়ার পদ্মা নদীতে গুলাগুলিতে ৫ পুলিশ গুলিবিদ্ধ
২ মিনিটে পড়ুন |

 

হাবিবুর রহমান।। ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে।

 

মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ইং দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ওসিসহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌ ফাঁড়িতে কর্মরত।

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফয়সাল মাহমুদ জানান, পদ্মা নদীতে নৌ পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে আমরা শুনেছি। বিষয়টি কারা ঘটিয়েছে তদন্তপূর্বক দেখা হচ্ছে।

 

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জোনের দায়িত্বে থাকা নৌ পুলিশের পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌ পুলিশ জানতে পারে রাত্রে মাটি কাটছে বাংলা ড্রেজার দিয়ে। পরে ওরা ওখানে গিয়েছিলো ওদের দেখেই চরমপন্থীরা শটগান দিয়ে গুলিবর্ষন করে। পাচজন আহত আছে ওদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চারজনকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে আরেকজনকে হাসপাতালে রাখতে হবে

বলেছে।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com