[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
৫:৪২ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

গজারিয়ায় রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অভিযান”’

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার ব্যস্ততম ভবেরচর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা […]

গজারিয়ায় রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অভিযান”’
২ মিনিটে পড়ুন |
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার ব্যস্ততম ভবেরচর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। অভিযানে বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান পরিদর্শন করা হয় এবং নিত্যপণ্যের মূল্য তালিকা, পণ্যের গুণগত মান ও সংরক্ষণ প্রক্রিয়া যাচাই করা হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে লেবু, চাল, তেল ও খেজুর বিক্রির অভিযোগ পাওয়া যায়।  এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় বা ভেজাল পণ্য বিক্রির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সহযোগিতা করেন গজারিয়া থানা পুলিশ সদস্যরা। প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের মতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকলে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।
Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর

২ দিন আগে
ঢাকা

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com