[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
২:০৪ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে

ভোরের বাংলাদেশ’’ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর মতিঝিল এলাকা হতে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোসাঃ ইয়াসমিন (৪৩)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭:৫৫ ঘটিকায় মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে […]

২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে
১ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ’’
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মতিঝিল এলাকা হতে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোসাঃ ইয়াসমিন (৪৩)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭:৫৫ ঘটিকায় মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় হোটেল গুলশান আরা আবাসিকের নীচে মিঠাই বেকারী এন্ড সুইটস্ এর সামনে অভিযান পরিচালনা করে ২০০০ হাজার পিস ইয়াবাসহ ইয়াসমিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইয়াসমিন সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম
উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com