[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

আন্তর্জাতিক
১:৫৫ অপরাহ্ণ, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে নাক গলাবে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ভােরের বাংলাদেশর” পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে সংঘাত কোনোভাবেই থামছেই না। উভয় দেশের বাহিনীই একের অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন যে পাকিস্তান থেকে আবারও হামলা চালানো হয়েছে।  দুই দেশের চলমান এই সংঘাতের বন্ধে মধ্যস্থতা করার জন্য ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে ইরান, রাশিয়া ও চীন। তবে দেশ দুইটির […]

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে নাক গলাবে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
১ মিনিটে পড়ুন |

ভােরের বাংলাদেশর”

পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে সংঘাত কোনোভাবেই থামছেই না। উভয় দেশের বাহিনীই একের অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন যে পাকিস্তান থেকে আবারও হামলা চালানো হয়েছে। 

দুই দেশের চলমান এই সংঘাতের বন্ধে মধ্যস্থতা করার জন্য ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে ইরান, রাশিয়া ও চীন। তবে দেশ দুইটির সংঘাতে যুক্তরাষ্ট্র নাক গলাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমি চাইলে হস্তক্ষেপ করতে পারি তবে পাকিস্তানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, পাকিস্তানের চমৎকার একজন প্রধানমন্ত্রী এবং জেনারেল আছেন। এই দুইজনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।

এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন যে পাকিস্তান ‘নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে’। পাকিস্তানকে আরও সমুচিত জবাব দেওয়া হবে বলে আফগানিস্তানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে।

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগান তালেবানদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন পাকিস্তানি সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন সেনা নিখোঁজ রয়েছেন।

এছাড়া এই সংঘাতে ২৭৪ জন তালেবান সেনা নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com