[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

আন্তর্জাতিক
১২:০৭ অপরাহ্ণ, ২ মার্চ ২০২৬

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল রোববার তিনি এ তথ্য নিশ্চিত করেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনাদোলুকে দেওয়া এক বক্তব্যে নাম প্রকাশ না করার শর্তে […]

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা
১ মিনিটে পড়ুন |

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল রোববার তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আনাদোলুকে দেওয়া এক বক্তব্যে নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগে আছি। তিনি সম্পূর্ণ ভালো আছেন।’

ওই উপদেষ্টা জানান, আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে শনিবার (২৮ ফেব্রুয়ারি) হামলা হয়েছে। ওই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন।

তবে আহমাদিনেজাদের নিজ বাসভবন অক্ষত রয়েছে এবং হামলার লক্ষ্যবস্তু হওয়া ভবনটি তার বাসভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত বলে জানিয়েছেন ওই উপদেষ্টা।

এর আগে বিভিন্ন মাধ্যমে খবর ছড়ায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। কিন্তু তার উপদেষ্টা সেই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো সরকারি পদে নেই।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com