নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও উদযাপন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মহারাজ, জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত […]
নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও উদযাপন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মহারাজ, জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক), চলচ্চিত্র নির্মাতা আবুল কালাম আজাদ, হানিফ রেজা মিলন, গবেষক ও লেখক খাতা তারিক, নৃত্য পরিচালক বিল্লাল হোসেন, চলচ্চিত্র পরিচালক রবিউল ইসলাম রবি, কে নিলয়, প্রোডাকশন ম্যানেজার নজরুল ইসলাম, অভিনেতা আলমগীর কবির, প্রযোজক জাহিদ হোসেনসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মহারাজ সংগঠনকে ঘিরে চলমান বিভ্রান্তি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, “জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ কয়টি—এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে বাস্তবতা হলো, গত ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় যে সংগঠনটি রয়েছে, সেটিই প্রকৃত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ, যার কার্যক্রম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) কেন্দ্রিক।”তিনি আরও বলেন, “সম্প্রতি বাইরে যে কমিটির কথা শোনা যাচ্ছে, তাদের সঙ্গে চলচ্চিত্র অঙ্গনের কোনো সম্পর্ক নেই এবং পূর্ববর্তী কমিটির কেউ সেখানে যুক্ত নন। আমাদের কার্যক্রম পূর্বের মতোই চলমান থাকবে।”
স্বাধীনতা দিবসের আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান চলচ্চিত্র অঙ্গনের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।