ঢাকা
২৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

নাটক সংকট দূর করতে ব্যতিক্রমী আয়োজন ‘নাটক পাঠ’ ঢাকা:

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ১৯২ বার পঠিত
নাটক সংকট দূর করতে ব্যতিক্রমী আয়োজন ‘নাটক পাঠ’ ঢাকা:

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:

বাংলাদেশের নাট্যচর্চায় দীর্ঘদিন ধরে আলোচিত একটি প্রশ্ন হলো, নতুন নাটক ও নতুন নাট্যকার কোথায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবং বাংলা নাট্যসাহিত্যের বিকাশে কার্যকর ভূমিকা রাখতে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ‘শিল্প পরিসর (ART SPACE)’।

 

প্রায় চার বছরের পরিকল্পনা, গবেষণা ও প্রস্তুতির পর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে ‘নাটক পাঠ’ শীর্ষক একটি ব্যতিক্রমী আয়োজন। নাটক সংকট নিরসন, নতুন নাট্যকারদের উৎসাহ প্রদান এবং বাংলা নাট্যসাহিত্যের সমৃদ্ধ ধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

 

আয়োজকদের মতে, ‘নাটক পাঠ’ কেবল একটি অনুষ্ঠান নয়; এটি নাট্যসাহিত্যকে কেন্দ্র করে একটি চলমান সাংস্কৃতিক আন্দোলন। নিয়মিত এই আয়োজন অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই পরিচালিত হবে। এখানে দেশের খ্যাতিমান নাট্যকারদের পাশাপাশি নবীন নাট্যকারদের মৌলিক নাটকও পাঠ করা হবে। প্রতিটি নাটক পাঠ শেষে থাকবে নাট্যকারের সঙ্গে সরাসরি কথোপকথন, নাটক নিয়ে আলোচনা, বিশ্লেষণ এবং মুক্ত মতবিনিময়ের সুযোগ।

 

আয়োজকরা বিশ্বাস করেন, নাট্যকার ও পাঠকের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে নাট্যচর্চা আরও প্রাণবন্ত হবে এবং নতুন নাট্যকারদের জন্য সৃষ্টি হবে সম্ভাবনার নতুন ক্ষেত্র।

 

এই আয়োজনে দেশের বিশিষ্ট নাট্যকারদের নাটক পাঠের পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মামুনুর রশীদ, রবিউল আলম, মলয় ভৌমিক, মাসুম রেজা, রাহমান চৌধুরী, তৌফিক হাসান, আজাদ আবুল কালাম, মোহাম্মদ বারী, আরিফ হায়দার, অলোক বসু, দেবাশীষ ঘোষ, মতিউর রহমান রানা, দীপক চৌধুরী, সামিনা লুৎফা নিত্রা, মাহফুজা হিলালী, নাসরিন মোস্তফা, শুভাশিস সিনহা, আনন জামান, অপু শহীদ, সাইফ সুমন, জুয়েল কবির, রওশন জাহান রূশনী, রুবাইয়াৎ আহমেদ, অপূর্ব কুমার কুন্ডু, মুক্তনীল, মাহবুব আলমসহ আরও অনেক নাট্যকার।

 

নাটক পাঠ ও পরবর্তী আলোচনায় অংশ নেবেন দেশের প্রবীণ ও প্রাজ্ঞ নাট্যজনেরা। ফলে এই আয়োজন কেবল নাটক পাঠেই সীমাবদ্ধ থাকবে না; বরং নাট্যভাবনা, নাট্যরীতি, নাট্যনির্মাণ এবং সমকালীন নাট্যপ্রবণতা নিয়ে গভীর আলাপ-আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

 

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা নাট্যকারদের তথ্য সংগ্রহে সকল নাট্যকর্মী, নাট্যপ্রেমী ও সাংস্কৃতিক সংগঠকদের সহযোগিতা কামনা করেছে শিল্প পরিসর। আয়োজকদের মতে, প্রান্তিক পর্যায়ের সৃজনশীল নাট্যকারদের কণ্ঠস্বর জাতীয় পরিসরে তুলে আনাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

 

নাট্যাঙ্গনের অনেকেই মনে করছেন, ‘নাটক পাঠ’ ভবিষ্যতে বাংলা নাট্যসাহিত্যের নতুন ভাণ্ডার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নাট্যকার, নাট্যদল ও দর্শকের মধ্যে নতুন এক সেতুবন্ধন তৈরি করবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa