মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
আসন্ন পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কালিয়াকৈর পৌর মিলনায়তনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন।
সভায় বক্তারা বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রীর মহাসড়ক পথে টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বাসন-কোনাবাড়ি থেকে কালিয়াকৈরের স্কয়ার গেট পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা প্রদান করেছেন। এ লক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ এবং গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মিনার উদ্দিনসহ বিএনপি, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সম্রাট ভূইয়া ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে আসন্ন কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
