#সফিউর রহমান সফিক#
দেশে-বিদেশের রাজনীতি ও সামাজিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের নাম লায়লা শাহ। যিনি
দেশে ও প্রবাসে বাংলাদেশীদের অধিকার আদায়ের সংগ্রামে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ সেই ত্যাগী ও পরীক্ষিত নেত্রী লায়লা শাহ এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশে ফিরে এসেছেন । যিনি নারী অধিকার আন্দোলনের এক অগ্রগামী সৈনিক হিসাবে দেশে – বিদেশে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি হিসাবে সবার পরিচিত মুখ। ইউরোপের ইতালি প্রবাসী , শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও ইতালি বিএনপি’র সহ-সভাপতি লায়লা শাহ আজ ১৪ই এপ্রিল মঙ্গলবার স্বদেশ প্রত্যাবর্তন করেছে। বিকালে ইতালি থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে স্বদেশের মাটিতে এসে পা রাখেন। লায়লা শাহ’র আগমনকে কেন্দ্র করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তার অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী নেতা কর্মী তাকে বরণ করতে বিভিন্ন ব্যানার ,ফেস্টুন নিয়ে বিমান বন্দরে উপস্থিত হয়ে থাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতা কর্মীরা । বিগত দিনগুলোতে দেশে এবং বিদেশের মাটিতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিদেশে কর্মরত নারী পুরুষদের ঐক্যবদ্ধ করা সহ গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচিতে তার অগ্রণী ভূমিকা ছিল । দলের জন্য নিবেদিত এই নেত্রী দল- মতের ঊর্ধ্বে থেকে কাজ করছেন দেশে এবং বিদেশের মাটিতে দীর্ঘদিন যাবৎ । এ ছাড়া বিদেশে বিভিন্ন মিডিয়ার সামনে বাংলাদেশের তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে জনগণের উপর বিভিন্ন সময়ে অত্যাচার নির্যাতন,গুম,খুন, নিপীড়ন জেল জুলুম এবং মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করেছেন ফ্যাসিস্ট সরকারের সেই চিত্র ও কথা বিদেশের গণমাধ্যম গুলাতে তুলে ধরেছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই লায়লা শাহ । এর ফলে তৎকালীন সরকারের রোশনালে পড়ে বিভিন্ন হয়রানির শিকার হয়ে হতে হয়েছে এই বিএনপির নেত্রীকে । তাই বর্তমানে এই নেত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের অংশীদারিত্বে শরিক হতে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন । তার দৃঢ় বিশ্বাস দলের হাই কমান্ড বিগত দিনের লড়াই সংগ্রামের ত্যাগক মূল্যায়ন করে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দিয়ে প্রবাসী ও নারীদের অধিকার আদায়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন এটাই তার প্রত্যাশা । লায়লা শাহ ইতালি বিএনপির সহ-সভাপতির ছাড়া ও তিনি ইতালি মহিলা সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রীর দায়িত্ব থেকে নারী ও প্রবাসীদের জন্য কাজ করছেন দেশে- বিদেশে।
