ভোরের বাংলাদেশ প্রতিবেদন: প্রায় এক হাজার রানার নিয়ে রাজধানীর হাতিরঝিলেঅনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬(সিজন–২)’। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরামঅব বাংলাদেশের আয়োজনে শনিবার (২৫ এপ্রিল) সকালেএই রান সফলভাবে সম্পন্ন হয়। সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এইআয়োজনে ছিল ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রানএবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশারমানুষ, বিশেষ করে এভিয়েশন ও […]
ভোরের বাংলাদেশ প্রতিবেদন:
প্রায় এক হাজার রানার নিয়ে রাজধানীর হাতিরঝিলেঅনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬(সিজন–২)’। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরামঅব বাংলাদেশের আয়োজনে শনিবার (২৫ এপ্রিল) সকালেএই রান সফলভাবে সম্পন্ন হয়।
সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এইআয়োজনে ছিল ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রানএবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশারমানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতেরসংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।প্রায় এক হাজারের বেশি দৌড়বিদ এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিকবিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামানমিল্লাত। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিদম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরসোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেনবিপ্লব, এবং বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টরশফিউল্লাহ সুমন।
এসময় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এভিয়েশন অ্যান্ডট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের(এটিজেএফবি) এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশেরপর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমনউদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন আমাকেব্যক্তিগতভাবেও উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও এতে অংশনেওয়ার আগ্রহ রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটনঅবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগআকর্ষণে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের ইমার–এরমতো (ইমার প্রোপার্টিজ) বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে আমরাকথা বলছি। তারা বুর্জ খালিফা নির্মাণ করেছে।পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমেবাংলাদেশের পর্যটন স্থাপনার উন্নয়নে তাদের সম্পৃক্ত করারপরিকল্পনা রয়েছে।
ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। গ্রুপটিরউপ–ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন বলেন, বড় থেকেছোট—সব বয়সের মানুষের স্বাস্থ্য সচেতন অংশগ্রহণ দেখেআমি সত্যিই অভিভূত। এ ধরনের আয়োজন আমাদেরসমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। আগামী বছর আমরা এইআয়োজনকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে চাই। এউদ্যোগে আমরা সবসময় পাশে থাকব এবং প্রয়োজনীয়সহযোগিতা দেব।
এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরামের(এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন উদ্দেশ্যে এমন আয়োজন হয়।এটিজেএফবির পক্ষ থেকে আমরা বিশেষভাবে বাংলাদেশেরপর্যটনকে প্রমোট করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছি। এটিআমাদের একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে পরিণত হয়েছে।ভবিষ্যতে আমরা এই আয়োজনকে ঢাকার বাইরেও ছড়িয়েদিতে চাই। আগামীবছর আমরা কক্সবাজারের মেরিনড্রাইভে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা করছে।আশা করছি আপনাদের সবাইকে পাশে পাবো।
আয়োজনে ২ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেমহিবুর রহমান, দ্বিতীয় মো. আনিমুল হাসান এবং তৃতীয়হয়েছেন এফ এ সেলিম। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেননূর–এ–সাবা, দ্বিতীয় সুবহানা মাহদিয়া সিদ্দিকী এবং তৃতীয়হয়েছেন পারভিন মিতু।
৭.৫ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন মো. এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয়পলাশ শেখ। মেয়েদের মধ্যে প্রথম হামিদা আক্তার জেবা, দ্বিতীয় সাদিয়া শাওলিন সিগমা এবং তৃতীয় হয়েছেন তেরেসাকচি।
রান শেষে বিজয়ীদের পোডিয়াম এবং বিভিন্ন গন্তব্যের এয়ারটিকেট এবং র্যাফেল ড্র‘র পুরস্কার দেওয়া হয়েছে।