[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৬:৫০ অপরাহ্ণ, ২৩ মে ২০২৬

ফুটপাতের হকার থেকে সাংবাদিক পরিচয়ে রাজধানীর ভূমি অফিসে দালালী , ভূমিদস্যু মনিরের অপরাধের ফিরিস্তি !

কুষ্টিয়ার দৌলতপুর থেকে ফিরে- অপ-প্রচার চালিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। শুধু তাই নয়, এই ভূমি জালিয়াত ভূমি অফিসের দালাল চক্রটি তাদের অবৈধ কাজকে বৈধ তা দিতে তারা কখনো সাংবাদিক কখনো দুদক কর্মকর্তা আবার সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি পরিচয়ে রাজধানী ও তার আশপাশ এলাকার ভূমি অফিসে ফোন দিয়ে নানান হুমকি দিয়ে থাকেন। […]

ফুটপাতের হকার থেকে সাংবাদিক পরিচয়ে রাজধানীর ভূমি অফিসে দালালী , ভূমিদস্যু মনিরের অপরাধের ফিরিস্তি !
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

কুষ্টিয়ার দৌলতপুর থেকে ফিরে-

অপ-প্রচার চালিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। শুধু তাই নয়, এই ভূমি জালিয়াত ভূমি অফিসের দালাল চক্রটি তাদের অবৈধ কাজকে বৈধ তা দিতে তারা কখনো সাংবাদিক কখনো দুদক কর্মকর্তা আবার সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি পরিচয়ে রাজধানী ও তার আশপাশ এলাকার ভূমি অফিসে ফোন দিয়ে নানান হুমকি দিয়ে থাকেন। সূত্রে আরো প্রকাশ ভুয়া সাংবাদিক মনির চক্রটি রাজধানীর সহকারী কমিশনার (ভূমি) অফিসগুলোতে ফোন দিয়ে এসিল্যান্ডদের হুমকি দিয়ে বলে প্রতি মাসে দশটি করে তার নামে নামজারি করে দেওয়ার জন্য অন্যথায় সংবাদ প্রকাশ সহ নানান হুমকি দিয়ে থাকেন । ভূয়া সাংবাদিক মনিরের এই ক্ষমতার উৎস কি ?

কথিত সাংবাদিক পরিচয় দানকারী মনিরুজ্জামান মনির রাজধানীর একাধিক ভূমি অফিসের লোকজন ভূমি জালিয়াতি সহ নানান অপকর্মে অতিষ্ঠ হয়ে তেজগাঁও, মোহাম্মদপুর , গুলশান, ও সাভারের ভূমি অফিসের কর্মচারী ও সাধারণ জনগণ কিছুদিন আগপিছ বেশ কয়েকবার তাকে ধরে গণপিটুনি দেন। শুধু তাই নয় রাজধানীর বনানী, মিরপুর এলাকায় আবাসিক হোটেলে চাঁদাবাজি করতে গিয়ে হোটেল কর্তৃপক্ষের লোকজন একাধিক বার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আবার ছাড়া পেয়ে পুনরায় শুরু করেন ভূমি অফিসে দালালি,জাল-জালিয়াতি এবং চাঁদাবাজি, প্রতারণার কর্মকাণ্ড ।
এদিকে সহকারী কমিশনার (ভূমি ) ও ভূমি অফিসের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ কালে জানা গেছে সাভার, আমিন বাজার সহ রাজধানীর সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভূমি অফিস গুলো দালাল সিন্ডিকেট মুক্ত করার জন্য ভূমিদস্যু দালাল চক্র সিন্ডিকেটের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন । যার কারণে দালাল চক্র সিন্ডিকেটের রোষানল পরে দালাল চক্রের দ্বারা বিভিন্ন সময় তথ্য ও মিডিয়া সন্ত্রাসের শিকার হয়ে হচ্ছেন । যে লোকটি একসময় নুন আনতে পান্তা ফুরাতো সেই ভূয়া সাংবাদিক মনিরের রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রয়েছে একাধিক ফ্লাট বাড়ি ও নামে বেনামে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স গ্রামের বাড়িতে বিঘা বিঘা জমি। ভূমি অফিসের দালাল ভূমিদস্যু মনিরের এই সম্পদের উৎস কি ? এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে দৃষ্টি দিয়ে এই ভূমিদস্যু ও অবৈধ সম্পদ অর্জনকারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল ।

কে এই তথাকথিত সাংবাদিক ভূমি অফিসের দালাল মনির ?
এককালের রাজধানীর ফুটপাতের হকার তথাকথিত সাংবাদিক , ভূমিদস্যু, জমির জাল দলিল করার কারিগর , প্রতারক, চাঁদাবাজ ঢাকা ও আশপাশের এলাকার ভূমি অফিসের দালাল সিন্ডিকেট মাফিয়া সদস্যের নাম মনিরুজ্জামান মনির । বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার অজো পাড়াগাঁয়ে । প্রায় ২ দশক আগে অভাবের তাড়নায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঢাকা শহরে পাড়ি দেন । রাজধানী ঢাকাতে এসে ফুটপাতে ও বাসে বাসে হকারী শুরু করেন, কখনো ঝালমুড়ি , বাদাম, আবার কখনো ইলেকট্রিক ও এলার্জি বাল্ব হকারি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। রাতে ঘুমাতেন রাজধানীর মিরপুর এলাকায় এক বস্তিতে । বস্তিতে থাকাকালী নাম লেখান বাংলাদেশ বাস্থহারা লীগের মিরপুর বস্তির কমিটিতে। বস্তিতে থাকাকালীন বিভিন্ন মেয়েদের প্রতারণার ফাঁদে ফেলে একাধিক বিবাহ করেন।
কুষ্টিয়া দৌলতপুরের জামাল উদ্দিনের সাথে আলাপ কালে তিনি জানান মনির এক সময় মাঠে অন্যের জমিতে কাজ করতো সে ভুয়া সাংবাদিক । মনির বিয়ে করেছেন চারটি, তিনটা বউ তার বিভিন্ন অপকর্ম এবং প্রতারণার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তাকে তালাক দিয়ে চলে যান। কুষ্টিয়া জেলা বাস্তহার লীগ কমিটির সদস্য তিনি , এর আগে এক লালন শিল্পীকে পটিয়ে বিয়ে করেছিলেন সে বউ ও তার প্রতারণায় অতিষ্ঠ হয়ে তাকে ছেড়ে চলে যান। সেই লালন শিল্পীর পরিবারের পক্ষ থেকে এমনটাই জানান । কথিত সাংবাদিক মনিরের এই অপকর্মের বিষয়ে কথা বলার জন্য মনিরুজ্জামান মনির এর মোবাইল ফোনে বারবার ফোন দিলে তাকে পাওয়া যায়নি ।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com