[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৯:৪৩ অপরাহ্ণ, ২৩ মে ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া ও গোয়ালবাতান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি ব্রিজের ওপর যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ ও উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হামিম গ্রুপের একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে […]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া ও গোয়ালবাতান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি ব্রিজের ওপর যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ ও উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হামিম গ্রুপের একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কোনাবাড়ী-নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শওগাতুল আলমের সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com