[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
৭:১৬ অপরাহ্ণ, ২৬ এপ্রিল ২০২৬

ব্যস্ত জীবনে পারিবারিক টানাপোড়েনের গল্প—ইউটিউবে মুক্তি পেল নাটক ‘স্নেহের ঠিকানা’

ব্যস্ত জীবনে পারিবারিক টানাপোড়েনের গল্প—ইউটিউবে মুক্তি পেল নাটক ‘স্নেহের ঠিকানা’ সংবাদ: বর্তমান সময়ের ব্যস্ত জীবনে পারিবারিক বন্ধন, ভালোবাসা এবং হৃদয়ের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত বিশেষ নাটক ‘স্নেহের ঠিকানা’ মুক্তি পেয়েছে। গত ২৪ এপ্রিল জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম Sound Media BD-তে নাটকটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সঞ্জীব সাহা সঞ্জু। পরিচালনার পাশাপাশি তিনি নিজেই […]

ব্যস্ত জীবনে পারিবারিক টানাপোড়েনের গল্প—ইউটিউবে মুক্তি পেল নাটক ‘স্নেহের ঠিকানা’
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ব্যস্ত জীবনে পারিবারিক টানাপোড়েনের গল্প—ইউটিউবে মুক্তি পেল নাটক ‘স্নেহের ঠিকানা’

সংবাদ:

বর্তমান সময়ের ব্যস্ত জীবনে পারিবারিক বন্ধন, ভালোবাসা এবং হৃদয়ের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত বিশেষ নাটক ‘স্নেহের ঠিকানা’ মুক্তি পেয়েছে। গত ২৪ এপ্রিল জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম Sound Media BD-তে নাটকটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সঞ্জীব সাহা সঞ্জু। পরিচালনার পাশাপাশি তিনি নিজেই নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন। দীর্ঘদিন পর নির্মাণে ফিরে এসে একটি আবেগঘন পারিবারিক গল্প দর্শকদের সামনে তুলে ধরেছেন তিনি।

নাটকটির কাহিনী লিখেছেন এম নাজিম হামিদ। জীবনের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ভালোবাসার ঠিকানায় ফিরে আসার এক হৃদয়স্পর্শী গল্প ফুটে উঠেছে এতে। নাটকের পোস্টারেও একটি আবেগময় ও সুখী পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজম খান, নাহিদ সুলতানা, নাজিম হামিদ, মোহাম্মদ রফিক, কথা চৌধুরী, তমা ইসলাম, কামাল রায়হান, মেহেদী হাসানসহ আরও অনেকে। পোস্টার ডিজাইনে ছিলেন মো. শাকিল।

পরিচালক সঞ্জীব সাহা সঞ্জু বলেন, “২০১৮ সালে আমার শেষ নির্মাণ ছিল। প্রায় সাত বছর পর আবার নির্মাণে ফিরেছি। একটি সুস্থ ও সুন্দর পারিবারিক গল্পের মাধ্যমে দর্শকদের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করেছি। এই কাজটি আমাদের পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল।”

নাটকটি ইতোমধ্যেই দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। পারিবারিক গল্প ও মানবিক আবেগে ভরপুর নাটকপ্রেমীদের জন্য ‘স্নেহের ঠিকানা’ হতে পারে সময়োপযোগী একটি উপভোগ্য নির্মাণ।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com