[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৬:৪৬ অপরাহ্ণ, ১৯ মে ২০২৬

গোপালপুরে গোয়ালবাড়ি খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন

  গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া সুইচ গেট থেকে বালো বাড়ি পর্যন্ত গোয়ালবাড়ি খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মো.আক্তারুজ্জামান। (১৯ মে) মঙ্গলবার দুপুরে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো.আরিফুল ইসলাম, হেমনগর ইউনিয়নের সাবেক […]

গোপালপুরে গোয়ালবাড়ি খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া সুইচ গেট থেকে বালো বাড়ি পর্যন্ত গোয়ালবাড়ি খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মো.আক্তারুজ্জামান।

(১৯ মে) মঙ্গলবার দুপুরে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো.আরিফুল ইসলাম, হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রোজ তালুকদার ভিপি, হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল আলম, স্থানীয় মেম্বার এসএম আমিনুল ও মেম্বার জামাল হোসেন। এছাড়াও এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে। সার্বিক সহায়তায় রয়েছে গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com