ঢাকা
১১ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গজারিয়ায় ভূমি সেবা মেলা উদ্বোধন জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ১১৮ বার পঠিত
গজারিয়ায় ভূমি সেবা মেলা উদ্বোধন  জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ

নেয়ামুল হক (নয়ন)

গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি

১৮ মে, ২০২৬ ইং প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেন।

 

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ভিডিও কনফারেন্সে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থিতিতে সহকারি কমিশনার (ভূমি) হামিদা মুস্তফার সভাপতিত্বে গজারিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ মেলার উদ্বোধন করেন।

 

১৯ মে থেকে সারা দেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হচ্ছে এবং আগামী ২১ মে পর্যন্ত তা চলবে।

 

এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে-‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

 

প্রধান অতিথি বলেন ভূমি সেবা এখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। মেলার মূল লক্ষ্য হলো নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করা।

 

তিনি জানান, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো- ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।

 

সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা বলেন ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজাম্যাপ সংগ্রহসহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।

 

এছাড়াও, মেলা প্রাঙ্গণেই কিছু সেবা, যেমন- ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ থাকবে। ভূমি সেবা সংক্রান্ত অভিযোগের জন্য মেলায় জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হবে। এছাড়াও, মেলায় ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় ভূমি সেবা সম্পর্কে জানার সুযোগ পান।

 

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল জরিপ, ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদানের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয় করে একক ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মেলার সাফল্যের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হবে।

 

এছাড়া ভূমি সেবা আরও জনবান্ধব করার জন্য অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের সরাসরি হস্তক্ষেপ (হিউম্যান টাচ) কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার আওতায় মিউটেশন, এলডি ট্যাক্স, খতিয়ানসহ বিভিন্ন সেবা অটোমেশন করা হয়েছে।

 

মেলার সময় সেবা প্রার্থীরা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানের পাশাপাশি খতিয়ান ও মৌজার সার্টিফায়েড কপি সংগ্রহ করতে পারবেন। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণও মেলা থেকে সরাসরি প্রদান করা হবে।

 

মেলার অন্যতম বিশেষত্ব হলো নাগরিকদের ভূমি বিষয়ক পরামর্শ দেওয়া। যেসব নাগরিক নিজের জমি বা ভূমি নিয়ে সমস্যায় রয়েছেন, তাদেরকে মেলার স্টলগুলোতে পরামর্শ দেওয়া হবে। এছাড়াও, জেলা প্রশাসনের স্টল, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলোতে সরাসরি সেবা প্রদান করা হবে।

 

ভুমি সেবার মেলায় উপস্থিত উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, ও ভুমি অফিসের কাননগো , সার্ভেয়ার ,নাজির, সহ বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa