ঢাকা
০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী কর্মীদের স্টে পারমিট ও স্পন্সর, নন-সিজনাল আশা শ্রমিকদের জটিলতা নিয়ে international Organization For Maigration (IOM) সাথে বিশেষ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ মে ২০২৬   ১৪৯ বার পঠিত
ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী কর্মীদের স্টে পারমিট ও স্পন্সর, নন-সিজনাল আশা শ্রমিকদের জটিলতা নিয়ে international Organization For Maigration (IOM) সাথে বিশেষ বৈঠক

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর ইতালি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ থেকে স্পন্সর (নন-সিজনাল) কর্মী ভিসায় ইতালিতে আগত এবং বর্তমানে স্টে পারমিট নবায়নসংক্রান্ত জটিলতায় আক্রান্ত বাংলাদেশি কর্মীদের বিষয়ে এক বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস ইতালি।

২১শে মে বৃহস্পতিবার IOM -এর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ক্ষতিগ্রস্ত কর্মীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বৈঠকে অংশগ্রহণকারী কর্মীরা স্টে পারমিট নবায়নে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা এবং প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা না পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় IOM প্রতিনিধিরা সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানকল্পে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বৈঠকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধতা রক্ষা, কর্মসংস্থান অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কর্মীদের দীর্ঘদিনের জটিলতার একটি ইতিবাচক সমাধান দ্রুতই পাওয়া যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us