[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
২:১৮ অপরাহ্ণ, ৮ জুন ২০২৬

মুন্সিগঞ্জে নতুন কুঁড়ি খেলোয়াড়দের সম্বর্ধনা দিলেন জেলা প্রশাসক–

  গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।   এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার জনাব খাদিজা পারভীন, […]

মুন্সিগঞ্জে নতুন কুঁড়ি খেলোয়াড়দের সম্বর্ধনা দিলেন জেলা প্রশাসক–
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার জনাব খাদিজা পারভীন, ক্রীড়া সংগঠক, কোচ ও খেলোয়াড়বৃন্দ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ঢাকা অঞ্চলের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় (২০০ মিটার দৌড়) ২য় স্থান অর্জনকারী আবু সুফিয়ান তালহা, উশু প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী রাজশ্রী বণিক, সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী অর্পিতা বিশ্বাস, সাঁতার প্রতিযোগিতায় ২য় স্থান অর্জনকারী তনিমা আক্তার এবং কারাতে প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী ফাইজা মরিয়ম পড়শির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

এ সময় তিনি বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনের সুনাম আরও সমুন্নত রাখতে খেলোয়াড়দের নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ