[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৩:০৬ অপরাহ্ণ, ১০ জুন ২০২৬

কালিয়াকৈরে রহস্যজনক মৃত্যু, ভাড়া বাসা থেকে পোশাককর্মীর মরদেহ উদ্ধার

    মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে সাহেরা (১৭) নামে এক নারী পোশাককর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   বুধবার (১০ জুন) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল […]

কালিয়াকৈরে রহস্যজনক মৃত্যু, ভাড়া বাসা থেকে পোশাককর্মীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

 

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে সাহেরা (১৭) নামে এক নারী পোশাককর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বুধবার (১০ জুন) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

নিহত সাহেরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি স্বামী শ্যামলকে নিয়ে কালিয়াকৈরের ঢুলিগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সাহেরা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং তার স্বামী পেশায় গাড়ির হেলপার।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দম্পতি ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার দুপুরে শ্যামল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। রাত প্রায় ২টার দিকে বাড়িতে ফিরে তিনি ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগানো দেখতে পান। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করলে সাহেরাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার পরনের কাপড় গলার সঙ্গে প্যাঁচানো ছিল বলে জানা গেছে।

 

শ্যামলের চিৎকার শুনে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের কিছু চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ