ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
গত ২৩জুন২০২৬ ইংরেজি তারিখে ভোরের বাংলাদেশ পত্রিকা’র’ অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদ শিরোনাম :” মুন্সিগঞ্জ জেলা পরিষদ এর দুর্নীতির রাজা সার্ভেয়ার ইসমাইলের সম্পদের পাহাড় ! ” প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার ইসমাইল হোসেন প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন তাকে জড়িয়ে ভোরের বাংলাদেশ পত্রিকায় যা লিখা হয়েছে তা আদৌও সত্য নয় সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তিনি কোন দুর্নীতি অনিয়ম ও অপকর্মের সাথে জড়িত নন বলে প্রতিবাদ লিপিতে সার্ভেয়ার ইসমাইল হোসেন লিখেন। তাই সংবাদটি অসত্য বলে আবারো তিনি প্রতিবাদ জানান। প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ করে তিনি দীর্ঘ দিন যাবৎ মুন্সিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সার্ভেয়ার হিসেবে কর্মরত থেকে অত্যন্ত নিষ্ঠাও সুনামের সাথে নিজ দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন।
মুন্সিগঞ্জ জেলা পরিষদ কার্যালয় জড়িয়ে যে সমস্ত কথা লেখা হয়েছে তা আদৌ সত্য নয় মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর । তাই আবারও এর প্রতিবাদ জানাই।
প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ করেন তিনি কোন ঘুষ -দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড ও অন্যায় কাজের সাথে জড়িত নন । এর সাথে প্রতিবাদটিতে আরো উল্লেখ করা হয়েছে কোটি কোটি টাকার সম্পদ ফ্লাট ,গাড়ি-বাড়ির, জমি, গরুর খামার, ব্রিক ফিল্ড, তেলের ব্যবসা সহ যে সমস্ত কথা লিখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা , কাল্পনিক কল্পকাহিনী। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর সমাজে আমার এবং আমার পরিবারের মান-সম্মান ব্যাপক ক্ষুন্ন হয়েছে তাই প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই । প্রতিবাদ লিপিতে সার্ভেয়ার ইসমাইল হোসেন উল্লেখ করেছেন তিনি সরকারি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন এবং জেলা পরিষদ কার্যালয়ে অফিসে আগত লোকজনকে সেবা দিচ্ছেন আন্তরিকতার সাথে । কোন প্রকল্পের দুর্নীতির সাথে তিনি জড়িত নন।
প্রতিবাদ সার্ভেয়ার ইসমাইল হোসেন আরো উল্লেখ করেন প্রতিহিংসা পরায়ণ কুচক্রী মহল সমাজে তাকে ও তার পরিবারের সদস্য এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদ অফিসের কর্মকর্তা কর্মচারীদের হেয় প্রতিপন্ন এবং অহেতুক হয়রানি করার উদ্দেশ্যে সংবাদপত্রের মিথ্যা তথ্য সরবরাহ করে এহেন কর্মকাণ্ড করছে অহরহ। মুন্সিগঞ্জ জেলা পরিষদ কার্যালয় সম্পূর্ণ ঘুষ দুর্নীতি ও দালাল সিন্ডিকেট মুক্ত বলে প্রতিবাদে উল্লেখ করেন। তাই ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা তথ্যের ভিত্তিতে কর্তব্যরত সংবাদ কর্মীদের সংবাদ প্রকাশের ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সার্ভেয়ার ইসমাইল হোসেন। অবশেষে গত ,,,২৩,জুন ২০২৬ ইংরেজি তারিখে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি ।