ঢাকা
২৮ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ক্রীড়া উন্নয়নে ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   ১২ বার পঠিত
ক্রীড়া উন্নয়নে ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলা ক্রীড়াবিদদের আরও বেশি সুযোগ-সুবিধার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ক্রীড়া কার্ডের মাধ্যমে ৩০০ জন ক্রীড়াবিদকে নিয়মিত ভাতা প্রদান করা হলেও খুব শিগগিরই আরও ২০০ জনকে এ সুবিধার অন্তর্ভুক্ত করে মোট সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতেই সরকার ক্রীড়া কার্ড কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এতে মেধাবী খেলোয়াড়রা আরও উৎসাহিত হবেন এবং জাতীয় পর্যায়ে ক্রীড়ার বিকাশ ত্বরান্বিত হবে।

ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে একেবারে ভিত্তি পর্যায় থেকে পরিকল্পিত কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জনকারী বাহিনীর ২৩ জন কৃতি খেলোয়াড়কে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us