ঢাকা
২৯ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

রাঙামাটিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   ১৩ বার পঠিত
রাঙামাটিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন উদ্বোধন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাঙামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ প্রথম রাউন্ড রাঙামাটিতে উদ্বোধন করা হয়েছে। শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে রবিবার ২৮ জুন ২০২৬ সকাল ৯টায় সদর উপজেলার সাপছড়ি এলাকার মানিকছড়ি, মানিক লাল দেওয়ান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।
রাঙামাটি স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নুয়েন খীসা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমা, স্বাস্থ্য পরিদর্শক কমল চাকমা এবং স্বাস্থ্য পরিদর্শক কিরণ ধর চাকমাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন।
সারাদেশের ন্যায় রাঙামাটি জেলায়ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। ভিটামিন ‘এ’র ঘাটতিতে রাতকানা, চোখের ক্ষতি ও অপুষ্টিজনিত জটিলতা দেখা দিতে পারে।
ক্যাম্পেইনে ৬–১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ১ লক্ষ IU এবং ১২–৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২ লক্ষ IU খাওয়ানো হচ্ছে।
রাঙামাটি জেলায় এ কার্যক্রম বাস্তবায়নে ১ হাজার ২৯৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলার ১০টি উপজেলা, ২টি পৌরসভা, ৫০টি ইউনিয়ন ও ১৫৯টি ওয়ার্ডে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এতে ২ হাজার ৪১৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
চলতি বছর রাঙামাটি জেলায় মোট ৮৬ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬–১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন এবং ১২–৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশু রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us