ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
খন্দকার মাসুদ রানা ভুঞাপুর প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষের অভিযোগে আলামিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর দক্ষিণ পাড়া গ্রামে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত আলামিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছে আলামিন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১১ টি গাঁজা গাছ উদ্ধার এবং আলামিন কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।