ঢাকা
০৩ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে দিদারুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় মিজ ফরিদা খানম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, তাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করার একটি প্রয়াস। শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার ও জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি দিদারুল ইসলামের লেখাপড়া অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সহায়তা পেয়ে দিদারুল ইসলাম জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

————–

Facebook Comments Box
Advertise with us
Advertise with us