ঢাকা
০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ভারী বর্ষণে কক্সবাজারে রেললাইন নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ, পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
ভারী বর্ষণে কক্সবাজারে রেললাইন নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ, পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী।

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:

গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনের শমসের পাড়া এলাকায় রেললাইন এর আনুমানিক ৫০০ মিটার পানির নিচে ডুবে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে উক্ত স্থান পরিদর্শনের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি গতকাল রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে আজ সকালে চট্টগ্রাম পৌঁছান। বুধবার (৮ জুলাই) সকালে তিনি উক্ত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন। এসময় তিনি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীনসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় তাঁর সঙ্গে ছিলেন।

গত কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনের শমসের পাড়া এলাকায় রেললাইন এর আনুমানিক ৫০০ মিটার মঙ্গলবার থেকে (৭ জুলাই) দেড় থেকে দুই ফুট পানির নীচে নিমজ্জিত আছে । এমতাবস্থায় মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে আজ (বুধবার) বিকাল ০৪:০০ টায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

আজ (৮ জুলাই, বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে । প্রাকৃতিক দুর্যোগমুক্ত হলে অর্থাৎ পানি নেমে গেলে রেলপথ পরিদর্শন সাপেক্ষে পুনরায় যথাশীঘ্র ট্রেন পরিচালনা করা হবে ।

এমতাবস্থায় যে সমস্ত যাত্রী তাঁদের গন্তব্যে যেতে না পেরে পথিমধ্যে আটকা পড়েছেন বাংলাদেশ রেলওয়ে তাঁদেরকে ট্রেনযোগে ঢাকায় ফেরত আসবার ব্যবস্থা গ্রহণ করেছে। আর যারা টিকেটের মূল্য ফেরত নিতে চান সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে তাঁদেরকে ভাড়ার টাকা ফেরত নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। স্থগিতকৃত অন্যান্য যাত্রার টিকেটের মূল্যও যাত্রীগণ সংশ্লিষ্ট কাউন্টার থেকে ফেরত নিতে পারবেন।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বাংলাদেশ রেলওয়ের সম্মানিত যাত্রীসাধারণের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa