ঢাকা
০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, ফেন্সিডিলসহ আটক ২ ; প্রশাসনকে তিন সপ্তাহের আল্টিমেটাম মন্ত্রী আরিফুল হকের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ৩৩ বার পঠিত
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, ফেন্সিডিলসহ আটক ২ ; প্রশাসনকে তিন সপ্তাহের আল্টিমেটাম মন্ত্রী আরিফুল হকের

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মনসুর আলম, গোয়াইনঘাট:
সিলেট সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রের প্রবাহ ঠেকাতে টানা অভিযানে বড় ধরনের চালান জব্দের ঘটনা অব্যাহত রয়েছে। মাত্র চার দিনের ব্যবধানে পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ, চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার এবং ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। এসব ঘটনার মধ্যেই স্থানীয় সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে প্রশাসনকে তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে আগামী ১ আগস্ট থেকে সমন্বিত চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন।

বিজিবি সূত্র জানায়, গত ৪ জুলাই সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপির পৃথক অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, বিভিন্ন সবজি, আঙুর ও মদ জব্দ করা হয়। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী কয়েকটি বারকি নৌকাও আটক করা হয়। ওই অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য ছিল ৮৫ লাখ ৯২ হাজার টাকা।

এর আগে ৩ জুলাই রাতে জৈন্তাপুর সীমান্তের কাঁঠালবাড়ী এলাকায় এবং ৪ জুলাই ঝিঙ্গাবাড়ী এলাকায় পৃথক টহল অভিযানে পরিত্যক্ত অবস্থায় মোট চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। অস্ত্রগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ ৮ জুলাই সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে গোয়াইনঘাট উপজেলার বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, বিভিন্ন ফল, মিনিপ্যাক শ্যাম্পুসহ নানা ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
এ সময় ফেন্সিডিল বহনের অভিযোগে গোয়ানইঘাট উপজেলার হাদারপাড় ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা বাসির আহাম্মেদ (২০) আবুল হোসেন (২৮) নামের দুই যুবককে আটক করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন, সুপারি এবং অবৈধভাবে বালু-পাথর বহনে ব্যবহৃত একটি বারকি নৌকাও জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অস্ত্র, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জব্দ করা মালামাল, উদ্ধার হওয়া অস্ত্র এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মঙ্গলবার (০৭ জুলাই) জৈন্তাপুরে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আগামী ১ আগস্ট থেকে সীমান্ত এলাকায় সমন্বিত চিরুনি অভিযান শুরু হবে। এর আগে চোরাচালান নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না হলে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের চোখের সামনে দিয়ে চোরাই পণ্য সীমান্ত পার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সীমান্তে শুধু আইন প্রয়োগ নয়, জনপ্রতিনিধি, মুরব্বি, আলেম-ওলামা, ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই মাসজুড়ে সচেতনতামূলক কার্যক্রম শেষে আগস্ট থেকে সমন্বিত অভিযান শুরু হবে।

সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের মতে, অল্প সময়ের ব্যবধানে একই সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকসহ আটক হওয়ার ঘটনাগুলো সীমান্ত ব্যবহার করে সক্রিয় সংঘবদ্ধ চক্রগুলোর বহুমুখী তৎপরতার চিত্র তুলে ধরছে। একই সঙ্গে প্রশাসনের জন্য ঘোষিত সময়সীমা এবং ধারাবাহিক অভিযানের কারণে আগামী কয়েক সপ্তাহে সীমান্তে নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদার হওয়ার আভাস মিলছে। ফলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে-ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হয় এবং সীমান্ত এলাকায় চোরাচালানের প্রবণতায় দৃশ্যমান পরিবর্তন আসে কি না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa