ঢাকা
১১ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

টাঙ্গাইলে ভাড়া ভবণ দখলের পায়তারার অভিযোগ মেডিনোভা হাসপাতালের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ৮২ বার পঠিত
টাঙ্গাইলে ভাড়া ভবণ দখলের পায়তারার অভিযোগ মেডিনোভা হাসপাতালের বিরুদ্ধে

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল শহরে বহুতল ভবণ ভাড়া নিয়ে দখলের পায়তারার চেষ্টার অভিযোগ উঠেছে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে শহরের থানা পাড়া এলাকায় শামসুদ্দোহা-রেজিয়া ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ডা. শাহ আলম।
তিনি সাংবাদিকদের বলেন, মেডিনোভা মেডিকেল সার্ভিসেসের ২০ বছরের ভাড়াচুক্তির মাধ্যমে ভাড়া দেয়া হয়। প্রায় ১০ বছর অতিবাহিত পর কয়েক বছরে ভাড়াচুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে মধ্যে গুরুতর মতপার্থক্যের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, পূর্ব লিখিত অনুমতি ব্যতিত ভবনের বিভিন্ন অংশে স্থায়ী কাঠামোগত পরিবর্তন করা হয়েছে। ৪ বছর পূর্বে ভবনের প্রধান সিঁড়ির প্রবেশপথ স্থায়ী ইটের দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে। ভাড়াচুক্তি ৬ষ্ঠ তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকা সত্ত্বেও ৬ষ্ঠ ও ৭ম তলার সংযোগস্থলে স্থায়ী দেয়াল নির্মাণ করে প্যাসেজ ও সিঁড়ির পথ বন্ধ করা হয়েছে। এক বছর আগে ভবনের জরুরি অগ্নিনির্গমন পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের দিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছে। এছাড়াও এক দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলের পায়তারার চেষ্টা করছে। সব শেষ মেডিনোভা মেডিকেল সার্ভিসের ম্যানেজিং চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি।
তবে অভিযোগটি অস্বীকার করে মেডিনোভা মেডিকেল সার্ভিসের ম্যানেজার গোলাম হায়দার আলী জানান, ভবণ মালিকের অভিযোগ গুলো মিথ্যা। ভবণে যা করা হয়েছে, চুক্তিপত্র অনুযায়ী করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa