ঢাকা
৩১ জুলাই ২০২৬
সর্বশেষ
কালিয়াকৈর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের অভিযান, ৪ জনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ধামরাই ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর শামীমের ১০ থেকে ১২ টি ইট ভাটা থেকে নিয়মিত চাঁদা আদায় ও স্বজনপ্রীতির অভিযোগ ! প্রশাসন নিরব

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৪৪ বার পঠিত
ধামরাই ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর শামীমের ১০ থেকে ১২ টি ইট ভাটা থেকে নিয়মিত চাঁদা  আদায় ও স্বজনপ্রীতির অভিযোগ   ! প্রশাসন নিরব

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কম্পিউটার অপারেটর শামীম হোসেনের বিরুদ্ধে প্রশাসনের নাম ভাঙিয়ে বিভিন্ন ইটভাটা থেকে নিয়মিত চাঁদা আদায়, দালালচক্র পরিচালনা এবং নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল।
স্থানীয় সূত্রের দাবি, ধামরাই উপজেলার এইচএমভি ব্রিকস (ভাড়াবিয়া), নিমান ব্রিকস (মাদারপুর), মাস্টার ব্রিকস (মধুডাঙ্গা-সানোড়া) এবং ডিবিসি ব্রিকস (ধামরাই সদর) থেকে প্রশাসনের অভিযানের ভয় দেখিয়ে নিয়মিত অর্থ আদায় করা হয়। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগকারীদের ভাষ্য, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগে শামীম হোসেন একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। ওই সিন্ডিকেটের সদস্যরা সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে ধামরাই উপজেলার ইটভাটা নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশগত উদ্বেগ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, ধামরাই উপজেলায় প্রায় ১৯০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে প্রায় ১৫০টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে এবং প্রায় ৩০টি ইটভাটা অবৈধ।

এছাড়া কায়েতপাড়া আশ্রয়ণ প্রকল্পে আত্মীয়স্বজনকে একাধিক ঘর বরাদ্দ দেওয়া এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন সুবিধা—যেমন সেলাই মেশিন ও বিভিন্ন ভাতা—অসাধু উপায়ে নিকটাত্মীয়দের পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা বণ্টনে স্বজনপ্রীতির কারণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।

এর আগে পরিবেশগত বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস এবং আইএনসি-১ ব্রিকসকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ইটভাটার ধোঁয়ার কারণে ভাটারাখোলা, ঘোড়াকান্দা ও ডাউটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমির বোরো ধান ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাটারাখোলা এলাকার কৃষক সাখাওয়াত হোসেন ও গণেশ চন্দ্র সরকার জানান, ফসলের ক্ষতির প্রতিবাদে তারা বিক্ষোভ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এছাড়া তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে অভিযোগকারীরা দাবি করেন, ধামরাইয়ে অনুমোদনবিহীন ইটভাটা পরিচালিত হচ্ছে এবং এসব বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন।
ভুক্তভোগীদের অভিযোগ, ইউএনও কার্যালয়ে দালাল ও মধ্যস্বত্বভোগী চক্রের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সরকারি সেবা পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তারা অফিসটিকে দালালমুক্ত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে কম্পিউটার অপারেটর শামীম হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শামীমের বিরুদ্ধে এখন পর্যন্ত আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে আরও দাবি করা হয়, অতীতেও বিভিন্ন গণমাধ্যমে শামীম হোসেনকে নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদঘাটন করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ধামরাই ইউএনও কার্যালয়কে দালাল ও দুর্নীতিমুক্ত করা হোক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa