[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

আন্তর্জাতিক
৯:০৭ পূর্বাহ্ণ, ২২ মে ২০২৬

ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী কর্মীদের স্টে পারমিট ও স্পন্সর, নন-সিজনাল আশা শ্রমিকদের জটিলতা নিয়ে international Organization For Maigration (IOM) সাথে বিশেষ বৈঠক

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর ইতালি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ থেকে স্পন্সর (নন-সিজনাল) কর্মী ভিসায় ইতালিতে আগত এবং বর্তমানে স্টে পারমিট নবায়নসংক্রান্ত জটিলতায় আক্রান্ত বাংলাদেশি কর্মীদের বিষয়ে এক বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস ইতালি। ২১শে মে বৃহস্পতিবার IOM -এর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ক্ষতিগ্রস্ত কর্মীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় বিস্তারিতভাবে আলোচনা […]

ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী কর্মীদের স্টে পারমিট ও স্পন্সর, নন-সিজনাল আশা শ্রমিকদের জটিলতা নিয়ে international Organization For Maigration (IOM) সাথে বিশেষ বৈঠক
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর ইতালি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ থেকে স্পন্সর (নন-সিজনাল) কর্মী ভিসায় ইতালিতে আগত এবং বর্তমানে স্টে পারমিট নবায়নসংক্রান্ত জটিলতায় আক্রান্ত বাংলাদেশি কর্মীদের বিষয়ে এক বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস ইতালি।

২১শে মে বৃহস্পতিবার IOM -এর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ক্ষতিগ্রস্ত কর্মীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বৈঠকে অংশগ্রহণকারী কর্মীরা স্টে পারমিট নবায়নে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা এবং প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা না পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় IOM প্রতিনিধিরা সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানকল্পে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বৈঠকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধতা রক্ষা, কর্মসংস্থান অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কর্মীদের দীর্ঘদিনের জটিলতার একটি ইতিবাচক সমাধান দ্রুতই পাওয়া যাবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ