[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
১:২৬ অপরাহ্ণ, ২৩ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের ঝুঁকিতে অর্থনীতি, জরুরি বৈঠক ডেকেছেন স্টারমার

ভোরের বাংলাদেশ প্রতিবেদক :ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সোমবার একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। এতে অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি অংশ নেবেন বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।   ইরান হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি বাস্তবায়ন করে, তবে তারা উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি অবকাঠামোতে […]

ইরান যুদ্ধের ঝুঁকিতে অর্থনীতি, জরুরি বৈঠক ডেকেছেন স্টারমার
২ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক :ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সোমবার একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। এতে অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি অংশ নেবেন বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

 

ইরান হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি বাস্তবায়ন করে, তবে তারা উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি অবকাঠামোতে হামলা চালাবে। এতে বৈশ্বিক আর্থিক বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

যুক্তরাজ্য বিশেষভাবে উদ্বিগ্ন, কারণ দেশটি আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল সরকারি অর্থনীতির কারণে তাদের বন্ডবাজার আন্তর্জাতিক অন্যান্য দেশের তুলনায় বেশি চাপের মুখে পড়েছে।

 

‘কোবরা’ নামের এই জরুরি বৈঠকে যুক্তরাজ্যের সাধারণ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর ইরান যুদ্ধের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব, জ্বালানি নিরাপত্তা এবং শিল্প ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে।

 

এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ডও উপস্থিত থাকবেন।

 

 

অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস জানিয়েছেন, যুদ্ধের প্রভাব ব্রিটেনের অর্থনীতিতে কতটা পড়বে, তা এখনই নির্ধারণ করা কঠিন। তিনি জীবনযাত্রার ব্যয় কমাতে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার দাবিও নাকচ করেছেন, তবে লক্ষ্যভিত্তিক সহায়তা বিবেচনায় রয়েছে বলে জানান।

 

অর্থনীতিবিদদের মতে, জ্বালানির দামের এই ধাক্কা যুক্তরাজ্যের মূল্যস্ফীতি আবারও বাড়িয়ে দিতে পারে। এ বছর তা ৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, যা ধীরগতির অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ

তৈরি করবে।

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ