[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৮:১৬ অপরাহ্ণ, ২২ মে ২০২৬

গজারিয়ায় ফুলদী নদীর উপর ব্রিজ নির্মাণ পরিদর্শনে সড়ক পরিবহন মন্ত্রী—

  গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান সরেজমিন পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।   বিকাল ৫ ঘটিকায় ফুলদি নদী সংলগ্ন রসুলপুর ফেরিঘাটে পৌঁছালে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নেতৃত্বে জেলা প্রশাসক নুরমহল আশরাফী ও পুলিশ সুপার […]

গজারিয়ায় ফুলদী নদীর উপর ব্রিজ নির্মাণ পরিদর্শনে সড়ক পরিবহন মন্ত্রী—
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান সরেজমিন পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

 

বিকাল ৫ ঘটিকায় ফুলদি নদী সংলগ্ন রসুলপুর ফেরিঘাটে পৌঁছালে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নেতৃত্বে জেলা প্রশাসক নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মিনহাজুল আলম পিপিএম ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপদ অধিপ্তরের কর্মকর্তাগণ–ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।

মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে গজারিয়া উপজেলার বিএনপি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উন্নয়নমূলক স্লোগানে মুখরিত হয়ে যায় রসুলপুর ফেরিঘাট।

 

মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নিরলস প্রচেষ্টায় গজারিয়াবাসীর দীর্ঘদিনের একটি বড় স্বপ্ন এখন বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেল। সেতু নির্মাণ হলে রসুলপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।

 

 

সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান নির্দেশিত যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নে আমাদের এই ছুটে চলা। অফিসিয়াল কার্যক্রম দ্রুত সময় সম্পূর্ণ করে ফুলদি নদীর উপর ব্রিজ নির্মাণের গতি

এগিয়ে যাবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ