ঢাকা
২৭ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গোপালপুরে যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, এলাকায় চাঞ্চল্য! বোনের মামলার বিরুদ্ধে ভাই ও পরিবার টাঙ্গাইল আদালতে

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৫ মে ২০২৬   ৬৭ বার পঠিত
গোপালপুরে যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, এলাকায় চাঞ্চল্য! বোনের মামলার বিরুদ্ধে ভাই ও পরিবার টাঙ্গাইল আদালতে

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় যুবদল ও ছাত্রদল নেতার মিথ্যা মামলার বিরুদ্ধে বাদীর ভাই ও পরিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে নোটারী পাবলিক করেছে।

এ ঘটনায় গোপালপুর উপজেলার বাখুরিয়া বাড়ী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিবাদী ও তার পরিবারের লোকজন মিথ্যা মামলার বিষয়ে টাঙ্গাইল আদালতের মাধ্যমে নোটারী পাবলিক করে গোপালপুর থানায় জমা দেয়ার কথা বলেছে। চলিত বছরের গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে এ নোটারী পাবলিক করা হয়।

জানা গেছে, গত ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমিনা খাতুন (২২) বাদী হয়ে মামলা করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা পুলিশ গত (১৫ এপ্রিল) মামলাটি রেকর্ড করে। পরে আমিনা খাতুনের ভাই ও পরিবার গত ১৬ এপ্রিল টাঙ্গাইল আদালতের মাধ্যমে নোটারী পাবলিক করে গোপালপুর থানায় জমা দেয়।

বাদী আমিনা খাতুনের বড় ভাই মো. আলম মিয়া বলেন, গোপালপুর উপজেলা যুবদল নেতা দুলাল উদ্দিন ওরফে রাবন (৪০)। তিনি গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ট্রাক মালিক সমিতির সাবেক সদস্য সচিব। গোপালপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোমান আহম্মেদ (৩০)। এদের বিরুদ্ধে বাদী আমিনা খাতুনের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বলে মনে করি। এ ঘটনার তারিখের সময় কোনরুপ ঘটনা ঘটে নাই। বাদী আমার বোন হলেও সে এলাকায় ঝগরাটে, উশৃঙ্খল প্রকৃতিক মহিলা লোক। আমার বোন ইতি পুর্বে ৩য় বারের মত বিয়ে করেছে গোপালপুর শহরের আবুঙ্গী এলাকার মৃত নাজিমুদ্দিন নাজুর ছেলে ইমরান (২৬)। আমার বোন কোন রাজনৈতিক প্রভাবশালী লোকের প্ররচনায় বা ছত্রছায়ায় বিবাদীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

তিনি আরো বলেন, উক্ত বিবাদীর পরিবারের সাথে পারিবারিক শত্রুতার জের ধরে ইমরান আমিনাকে দিয়ে অশ্লিল কর্মকান্ড ও মিথ্যা মামলা দায়ের করেছে। এ বিষয়ে ইমরানের পরিবারের মা এবং বড় ভাই আমিনুল ইসলামকে অবগত করলে এ বিষয়ে তারা কোন পদক্ষেপ গ্রহন করে নাই।

মো. আলম মিয়া আরো বলেন, উক্ত মামলার বিবাদী বাদী আমিনাকে কোন প্রকার ভয় ভীতি দেখায় নাই যে তার কারনে বাদী পক্ষ এলাকায় আসতে পারবেনা। বাদী আমিনা এলাকায় যখন খুশি তখন আসতে পারবে।

গোপালপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, এই ঘটনাটি আমার জানা ছিলোনা ওসি স্যারের মাধ্যমে কপিটি পেয়েছি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নোটারী পাবলিকের কপি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিবো।

এ বিষয়ে বিজ্ঞ নোটারী পাবলিক টাঙ্গাইল-এ হলফনামা করা হয়েছে। যাহার রেজিঃ নং-২০৪৭/২০২৬।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us